বিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।
সভার শুরুতেই গত মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী অপরাধ চিত্রের তুলনামূলক পর্যালোচনা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান শওকত আলী, উপ পুলিশ কমিশনার নজরুল হোসেন, উপপুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার আলী আশরাফ ভুঞা, উপপুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত, র্যাব-৮এর প্রতিনিধিসহ বিএমপির অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।
এইচকেআর