ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী 

    বরিশালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ- ২০২৩ আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। রোববার  বিকেল ৪ টায় বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন হয়। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই। এসময় তিনি শিশুর প্রতি দায়িত্বশীল সকলকে সচেতনতার পাশাপাশি শিশুর মানসিক উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সকলকে অধিকতর উদ্যোগী হওয়ার আহ্বান জানান।  

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন। এসময় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে চিত্রাংকন, কুইজ ও ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিজয়ী ৪৪ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

    বিজয়ীদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন চার ও সুবিধা বঞ্চিত ছয় শিশু ছিল।  

    উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে। একই সাথে শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সকলকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষে ২ থেকে ৮ অক্টোবর পর্যন্ত পালন করা হয় শিশু অধিকার সপ্তাহ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ