জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বেদে সম্প্রদায়কে দুস্থদের বরাদ্দ থেকে চাল দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। রোববার সকালে জেলা প্রশাসন সভা কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
এসময় তিনি বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণের জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয়, বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এসময় ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতদের এক বছর জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।
আমাদের দেশের স্বার্থে ইলিশ রক্ষা করতে হবে। সভার শুরুতে মৎস্যসপ্তাহ যথাযথভাবে পালনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক। জেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ করলে জেলেরা সারা বছর মাছ পাবেন।
সরকার জেলেদের জন্য খুবই আন্তরিক। জেলেদের প্রতি পরিবারের জন্য ২৫ কেজি চাল বরাদ্দ করেছেন। অভিযান শুরুর আগেই জেলেদের ঘরে চাল পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেনসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচকেআর