ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • প্রধানমন্ত্রীর সুদক্ষ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী 

    প্রধানমন্ত্রীর সুদক্ষ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, কোন ষড়যন্ত্র-চক্রান্তই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও তার হাত ধরে এগিয়ে যাবে উন্নয়নের উচ্চ শিখরে।  শনিবার সকালে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠানে জি আর চাল, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ, অসহায় ও অতিদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও অর্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীয়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 


    পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে লাখ লাখ গৃহহীন মানুষ ঘর পেতেন না। ফোর লেন, মেট্রোরেল হতো না এবং বাংলাদেশের মানুষ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাড়াতে পারতেন না। 


    কীর্তণখোলা নদী ভাঙন থেকে রক্ষা পেত না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গরীব ও সাধারণ মানুষের জন্য কাজ করছেন। তিনি মাদার অফ হিউম্যানিটি হিসেবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত। বিএনপি যতোই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, কোন ষড়যন্ত্র চক্রান্তই অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না।


    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার প্রমুখ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ