ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ১৫ বছরে আ'লীগ দেশকে নরকে পরিণত করেছে: রেজাউল করীম

    ১৫ বছরে আ'লীগ দেশকে নরকে পরিণত করেছে: রেজাউল করীম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকার উন্নয়নের দোহাই দিয়ে দেশের মানুষের সব নাগরিক অধিকার কেড়ে  নিয়েছে। মানুষ আজ ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে বঞ্চিত।


    তারা এখন স্বাধীনভাবে, নির্ভয়ে কথা বলতে পারছে না। হামলা-মামলার ভয়ে সরকারের অগণতান্ত্রিক স্বৈরাচারী ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। এমনকি নিজের ভোটটি পর্যন্ত এখন নিজে দিতে পারছে না।  

    তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ সংকটাপন্ন। সরকারের দুর্নীতিবাজ লুটেরা এবং তাবেদার শক্তির কাছে দেশের মানুষ আজ জিম্মি। উন্নয়নের নামে দেশে এখন দুর্নীতি ও লুটপাটের মহোৎসব চলছে।  সরকার তার দুঃশাসনকে দীর্ঘ করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য অত্যন্ত নির্লজ্জভাবে পার্শ্ববর্তী দেশটির মনোরঞ্জন করে যাচ্ছে এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একের পর এক তাদের নীল নকশা বাস্তবায়ন করছে।

    বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে নরকে পরিণত করেছে। কোথাও শান্তি নেই, স্বস্তি নেই, নিরাপত্তা নেই। গুম-খুনের আতঙ্কে মানুষ উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। জনগণের ওপর জুলুম নির্যাতন চললেও কোনো প্রতিকার পাওয়া যায় না, কোনো বিচার হয় না। প্রশাসনের সর্বত্র এখন একচ্ছত্র দলীয়করণ ও জুলুমবাজি চলছে।

    সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।


    ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়রের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন ও ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো. শরিফুল ইসলাম রিয়াদ।

    সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল এবং বিদ্যুৎ,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি রোধ করে জনদুর্ভোগ লাঘবের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

    সমাবেশে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতারাসহ আরও অনেকে ধারাবাহিকভাবে সরকারের নানা ব্যর্থতার দিক তুলে ধরে সমাবেশে বক্তব্য রাখেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ