ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরিশালে করোনায় আরও ২ জনের মৃত্যু

    বরিশালে করোনায় আরও ২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে করোনা আক্রান্ত হয়ে ২ জন মৃত্যুবরণ করেছেন। মৃত দুজনই বরিশাল জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯২ জনে। 

    আজ বৃহস্পতিবার (১৭ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

    এছাড়া বেড়েছে শনাক্তের সংখ্যাও। ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ৪৭ জন। নতুন শনাক্তদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ‍এখন ১৬ হাজার ১০৭ জন। 

    ‍পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। নতুন করে সুস্থতা লাভ করেছেন ৬৫ জন। আগের ২৪ ঘণ্টায় সুস্থ রোগীর সংখ্যা ছিল ৫৭। বরিশালে ‍এখন পর্যন্ত ১৪ হাজার ৩৯১ জন ব্যক্তি করোনা থেকে সুস্থতা লাভ করেছেন।

    স্বাস্থ্য বিভাগের বিজ্ঞপ্তি ‍অনুসারে বরিশালে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩ জনের, সুস্থ ১৮ জন। পটুয়াখালীতে শনাক্ত ৪, সুস্থ ৬ জন ‍এবং পিরোজপুরে শনাক্ত ১৭, সুস্থতার সংখ্যা ৩১। ভোলায় নতুন করে কারো করোনা শনাক্ত না হলেও সুস্থ হয়েছেন ১০জন। 

    অপরদিকে বরগুনায় ৩ ‍এবং ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই দুই জেলায় নতুন করে কোন রোগীর সুস্থতার তথ্য পাওয়া যায়নি।
     
    প্রসংগত, বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়ে ‍এখন পর্যন্ত ২৯২ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ