ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • সভাপতি পুলক, সম্পাদক শাহিন

    এনডিবিএ বরিশালের কমিটি গঠন

    এনডিবিএ বরিশালের কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় দৈনিকে কর্মরত বরিশালের ব্যুরো চিফদের সংগঠন “ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন, বরিশাল” এর সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার রাতে সমুদ্র সৈকত কুয়াকাটার হোটেল ড্রিম প্যালেসের হলরুমে সংগঠনের সভাপতি পুলক চ্যাটার্জির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনের পরিচালনায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন নিয়ে সকল সদস্যদের উম্মুক্ত আলোচনার জন্য আহ্বান জানান সংগঠনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন।

    দীর্ঘ আলোচনা ও সকল সদস্যদের মতামত এবং কণ্ঠ ভোটে দুই বছরের জন্য সংগঠনের ১৯ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। পরে সম্মেলনের আমন্ত্রিত অতিথি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মতবাদের সম্পাদক এস এম জাকির হোসেন নতুন কমিটি ঘোষণা করেন।

    নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের বর্তমান সভাপতি দ্যা ডেইলি মেসেঞ্জারের বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ আকতার ফারুক শাহিন।

    এছাড়া সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে দৈনিক মানবজমিনের ব্যুরো চিফ জিয়া শাহীন, সহ-সভাপতি দৈনিক জনকণ্ঠের খোকন আহমেদ হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্তের আযাদ আলাউদ্দিন ও দৈনিক বণিক বার্তার এম মিরাজ হোসাইন।

    এছাড়া সাংগঠনিক সম্পাদ দৈনিক আজকের পত্রিকার খান রফিক, কোষাধ্যক্ষ দৈনিক সমকালের সুমন চৌধুরী, দপ্তর সম্পাদক দৈনিক আমাদের সময়ের আল মামুন, প্রচার সম্পাদক দৈনিক যায়যায়দিনের আরিফ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সাইদ পান্থ।

    কার্যকরি সদস্যরা হলেন- দ্যা ডেইলি স্টারের ব্যুরো চিফ সুশান্ত ঘোষ, দৈনিক প্রথম আলোর এম জসিম উদ্দিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রাহাত খান, দৈনিক কালের কন্ঠের রফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের শাহিন হাফিজ, দৈনিক খবরের কাগজের মাইনুল ইসলাম সবুজ ও দৈনিক কালবেলার আরিফিন তুষার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ