ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি বিতরণ

    বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল সদর উপজেলায় ৩০ জন অসহায় মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

    সোমবার সকালে বরিশাল সদর উপজেলা পরিষদের সভাকক্ষে শিক্ষাবৃত্তি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।

    এসময় তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন অসহায় মেধাবী শিক্ষার্থীকে নগদ ৪ হাজার টাকা ও ১ হাজার টাকার শিক্ষা উপকরণসহ মোট ৫ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি তুলে দেন।

    বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বিদ্যানন্দ দীর্ঘ দিন যাবত বিভিন্ন কল্যাণমূলক কাজ করে আসছে। শিক্ষাবৃত্তি প্রদান খুবই ভাল একটা উদ্যোগ। বরিশাল সদরের শিক্ষার্থীদের এর আওতায় নিয়ে আসায় বিদ্যানন্দকে ধন্যবাদ জানান তিনি।

    বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রজেক্ট সুপারভাইজার রানা আহমেদ জানান, প্রান্তিক পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতে সারা বছরই আমরা এই শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে আমরা কাজ করে যাচ্ছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ