ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • কাভার্ডভ্যান ভর্তি ছয় টন নিষিদ্ধ পলিথিনসহ আটক ৩

    কাভার্ডভ্যান ভর্তি ছয় টন নিষিদ্ধ পলিথিনসহ আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে দুটি কাভার্ডভ্যান ভর্তি ৬ টন পলিথিনসহ ৩ জনকে আটক করেছে বরিশাল পরিবেশ অধিদপ্তর ও এয়ারপোর্ট থানা পুলিশ। রোববার (১ অক্টোবর) দিনগত রাত ১টায় বরিশাল এয়ারপোর্ট থানা এলাকার কামিনি পাম্প সংলগ্ন এলাকা থেকে গাড়ি দুটি আটক করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া।

    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে বরিশালগামী দুইটি কাভার্ডভ্যানে তল্লাশি করা হয়। এ সময় দুটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ড ১৪-৮০৩৩ ও ঢাকা মেট্রো-ড ১৪-৮৫৬৪) ভর্তি ৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

    এ সময় দুই চালকসহ এক হেলপারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটকরা তাদের বাড়ি বেনাপোল সীমান্তে বলে জানিয়েছেন।

    এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, রাতে পরিবেশ অধিদপ্তর থেকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দুটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এছাড়া ৩ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ