ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বাবুগঞ্জে পরিবহন চাপায় মটরসাইকেল আরোহী নিহত 

    বাবুগঞ্জে পরিবহন চাপায় মটরসাইকেল আরোহী নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জ থানাধীন বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন হাট নামক স্থানে পরিবন চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছে মটর সাইকেল আরোহী। বুধবার রাত সোয়া ৮ টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 
     
    নিহত সজীব বাড়ৈ উজিরপুর থানার বাহের ঘাট এলাকার রাম লাল বাড়ৈর ছেলে।  জানা যায়, সজীব বাড়ৈ বরিশাল থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। 

    বরিশাল-ঢাকা মহা সড়কের নতুনহাট নামক স্থানে পৌছালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা তেতুলিয়া পরিবহন (ঢাকা মেট্র ব -১৫৯৪৯৪) এর চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় সজীব। ঘটনাস্থল পরিদর্শন করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।  

    বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডল বলেন,  ঘাতক পরিবহনটি নথুল্লাবাদ বাস স্টেশনে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আটক করেছে।  এঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ