ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • প্রধানমন্ত্রীকে কটুক্তি করে স্ট্যাটাস, ছাত্রদল নেতা গ্রেফতার

    প্রধানমন্ত্রীকে কটুক্তি করে স্ট্যাটাস, ছাত্রদল নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কাইফি শিকাদারকে (২৫) রাজধানীর বাসিলা এলাকা থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে গৌরনদী  মডেল থানা পুলিশ। এ সময় পুলিশ কাইফির ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেছে।

    গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, গত ১২ সেপ্টেম্বর ছাত্রদল নেতা কাইফি শিকাদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে অশালীন ও আপত্তিকর পোস্ট প্রদান করে। 

    এ ঘটনায় গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টৃু ভূইয়া বাদি হয়ে কাইফি শিকাদার ও তার বাবা গৌরনদী পৌর বিএনপির যুগ্ন-আহ্বায়ক আবুল কালাম শিকদার এবং বিএনপি ও সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা ২০/২৫ নেতাকর্মী আসামি করে মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। 

    মামলা দায়েরের পর তাৎক্ষনিক পুলিশ পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে মামলার ২নম্বর আসামি ছাত্রদল নেতা কাইফির বাবা গৌরনদী পৌর বিএনপির যুগ্ন-আহ্বায়ক আবুল কালাম শিকদারকে গ্রেপ্তার করে।

    মামলার পর থেকে কাইফি আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো পলিটন পুলিশের সহায়তায় বাসিলা এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত কাইফি শিকাদারকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ