হিজলায় অবসরপ্রাপ্ত বিজেপি সদস্যের রহস্যজনক মৃত্যু

বরিশালের হিজলা উপজেলায় অবসরপ্রাপ্ত সৈয়দ বাহাউদ্দীন (৬৫) নামে এক বিজেপি সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এ ঘটনা ঘটে।
হিজলা থানার পরিদর্শক (তদন্ত) ওসি দিপঙ্কর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে সৈয়দ বাহাউদ্দীন তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়ীর পাশ্ববর্তি বাগানে সুপারি পারতে যান। এসময় বাগানে গিয়েই পা পিছলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
তবে অবসারপ্রাপ্ত বিজেবি সদস্য বাহাউদ্দিনের মৃত্যু রহস্যজনক মনে করেছেন স্থানীয়রা। তারা বলেন, বিজেপি সদস্যের এক পা ভাঙ্গা ছিল, কি ভাবে সে সুপারি গাছে উঠে। পা পিছলে পড়ে গেলে বাড়িতে আরো লোকজন ছিল তাদেরকে ডাকা হলো না কেন?
মৃতের ছোট ভাই সাহাবুদ্দিন বলেন, আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমাদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল একই বাড়ির ছালাম মীরের ছেলে এনায়েত মীরার সঙ্গে।
মৃতের একদিন আগেও আমাদের বাড়িতে সে পুলিশ নিয়ে আসে। ৪/৫ দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসে, এতেই আমাদের সন্দেহ হয়। ভাইকে এনায়েত হত্যা করেছে।
এ বিষয়ে সাইদুর রহমান এনায়েত তাদের সাথে বিরোধ রয়েছে স্বীকার করে বলেন, মৃতের স্ত্রী আমাকে ডাক দিলে ঘটনাস্থলে গিয়ে (বাহাউদ্দীনকে নিয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। কিন্তু মৃতের ছোট ভাই ভাগ্নেরা লোকজন নিয়ে আমাকে মেরে মোবাইল নিয়ে গেছে। বর্তমানে আমি চিকিৎসাধীন অবস্থায় আছি।
হিজলা থানার অফিসার ইনচার্জ জুবাইর বলেন, অবসরপ্রাপ্ত বিজেপি সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচকেআর