ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • তথ্য অধিকার আইন জনগণকে ক্ষমতায়িত করেছে- জেলা প্রশাসক

    তথ্য অধিকার আইন জনগণকে ক্ষমতায়িত করেছে- জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেছেন, তথ্য অধিকার আইন দেশের একটি অনন্য আইন। অন্য সকল আইন কর্তৃপক্ষ জনগণের উপর প্রয়োগ করে জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য। 

    তথ্য অধিকার আইনই একমাত্র আইন, যেটি জনগণ কর্তৃপক্ষের উপর প্রয়োগ করে। এই আইন জনগণকে ক্ষমতায়িত করেছে। তথ্য অধিকার আইন জনগণের তথ্য জানার অধিকারকে আইনগত স্বীকৃতি দিয়েছে।

    বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    জেলা প্রশাসক বলেন, আইনের শাসন, মৌলিক মানবাধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা একটি আদর্শ ও কল্যাণ রাষ্ট্রের জন্য জরুরি। 

    সারা বিশ্বেই এখন তথ্যপ্রযুক্তির জয়জয়কার উন্নয়ন সমৃদ্ধি ও অগ্রগতির সোপান। জনগণকে তথ্যের আদান প্রদান সব ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে হবে। 

    অনলাইনে আবেদন গ্রহণ ও তথ্য প্রদান, অভিযোগ শুনানি ও নিষ্পত্তিকরণ, অনলাইনে  প্রশিক্ষণ  প্রদান  ভিডিও কনফারেন্সিং ইত্যাদি ব্যাপকভাবে প্রচলন করা হচ্ছে। গত দুই বছরে করোনাকালে তথ্য কমিশনে ৪৫৭টি অভিযোগ অনলাইনে শুনানি ও নিষ্পত্তি হয়েছে। 

    অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাইর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি শাহ সাজেদা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক। এবারের প্রতিপাদ্য ছিল ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ