ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ‘ডেঙ্গু থেকে বাঁচার উপায় জনসচেতনতা’

    ‘ডেঙ্গু থেকে বাঁচার উপায় জনসচেতনতা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গু থেকে বাঁচার উপায় জনসচেতনতা। বাড়ির অঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন, পানি জমে থাকে এমন পাত্র উল্টা রাখা, ঝোপ জঙ্গল পরিষ্কার করতে হবে।  বুধবার বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্তকরণ সভায় এমন বক্তব্য করেন বক্তারা। 

    জেলা তথ্য অফিসের পরিচালক রিয়াদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার উপপরিচালক গৌতম বাড়ৈ, ডেপুটি সিভিল সার্জন ডা. সভ্যসাচী দাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় স্বাস্থ্য পরিচালক জানান, আজ পর্যন্ত বিভাগে ৯৯জন মানুষ ডেঙ্গুতে মারা গেছে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের সকলের সচেতন হতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রচুর পরিমাণ পানিসহ তরল খাবার খেতে হবে। সব সময় মশারির ভিতরে বিশ্রাম নিতে হবে। শরীরের সমস্ত অংশ ঢেকে যায় এমন পোশাক পড়তে হবে। জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ