ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বাবুগঞ্জে দুস্থ নারীদের মধ্যে চাল বিতরণ

    বাবুগঞ্জে দুস্থ নারীদের মধ্যে চাল বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জ উপজেলার সদর রহমতপুর ইউনিয়নে ৪০২ জন দুস্থ নারীর মধ্যে মহিলা ও শিশু বিষায়ক মন্ত্রণালয়ের ভিডাব্লিউ কার্ড ধারিদের মধ্যে চাল বিতরণ করা শুরু করা হয়েছে।  প্রতিজন ৩০ কেজি হারে গত তিন মাসের ৯০ কেজি চাল পাবে।

    বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রহমতপুর ইউনিয়ন খাদ্য গুদামের সামনে বসে এসব চাল বিতরণ করা হয়। ভিজিডি কার্ডের এই চাল বিতরণ করেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন।

    এসময় চাল নিতে আসা সকলের উদ্দেশ্যে রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের সেবার নিয়োজিত রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন। যার কার্ড সে নিয়ে আসলে চাল পাবে অন্যথায় চাল দেওয়া হবে না। কেউ অসুস্থ থাকলে তার বাসায় চাল পৌছে দেওয়া হবে। 

    এ সময় উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ