ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • শেবাচিমে লিফটে ৪৫ মিনিট আটকে শ্বাসরুদ্ধকর অবস্থায় নার্স-রোগীসহ ১০ জন

    শেবাচিমে লিফটে ৪৫ মিনিট আটকে শ্বাসরুদ্ধকর অবস্থায় নার্স-রোগীসহ ১০ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একটি লিফটে প্রায় ৪৫ মিনিট আটকে ছিলেন নার্স ও রোগীসহ ৮-১০ জন। পরে লিফটের দরজা ভেঙে তাদের উদ্ধার করেন স্বজনরা।

    সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের মাঝের ব্লকে এই ঘটনা ঘটে। নতুন লাগানো আধুনিক প্রযুক্তির এই লিফটগুলোতে আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

    দুর্ঘটনার শিকার নার্স এবং রোগীর স্বজনরা জানান, ‘সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ৮-১০ জন লোক নিচতলা থেকে লিফটে বিভিন্ন তলায় ওঠার চেষ্টা করে। একপর্যায়ে লিফটি চার তলায় গিয়ে বন্ধ হয়ে আটকে যায়। এর কিছুক্ষণ পর চলে যায় বিদ্যুৎ। এতে অন্ধকারে লিফটের ভেতরে শ্বাসরুদ্ধকর অবস্থায় পড়েন সবাই।
    তারা আরো জানান, ভেতরে বসে জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন দেয়ার চেষ্টা করলেও নেটওয়ার্ক না পাওয়ায় কল দেয়া যাচ্ছিল না। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর একজনের ফোন থেকে ট্রিপল নাইনে বিষয়টি জানানোর পর আসে ফায়ার সার্ভিস কর্মীরা।

    তবে তাদের আসার আগেই রোগীদের স্বজন, হাসপাতালের কর্মী ও স্থানীয় লোকজন মিলে লিফটের দরজা ভেঙে আটকা পড়া লোকের উদ্ধার করা হয়। দীর্ঘ সময় আটকে থাকার কারণে অনেকটা অসুস্থ হয়ে পড়েন তারা।

    হাসপাতালের কয়েকজন কর্মীর অভিযোগ, ১০ জনের ধারন ক্ষমতা সম্পন্ন বেডলিফ স্থাপন করেছে ডেফুডিল ইঞ্জিনিয়ারিং করপোরেশন নামের ঢাকার একটি প্রতিষ্ঠান। আধুনিক প্রযুক্তির এই লিফটগুলো স্থাপনের পর থেকেই নানা ত্রুটি দেখা দেয়। যার কারণে বর্তমানে মাসের মধ্যে ১৫ দিনই বন্ধ থাকে লিফটগুলো। তবে এ বিষয়ে গুরুত্ব নেই গণপূর্ত বিভাগের।

    এ বিষয়ে গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কামাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ