ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • মা ইলিশ আহরণ-বেচাকেনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মা ইলিশ আহরণ-বেচাকেনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩’ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত বরিশাল জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মা ইলিশ আহরণ-বেচাকেনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

    সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় মা ইলিশ সংরক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করা হয়। এছাড়া সভায় ২২ দিনে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল সকল জেলেদের হাতে দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা এবং প্রকৃত জেলে ও মৌসুমি জেলেদের ওপর নজরদারি বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত হয়।

    মা ইলিশ আহরণ বন্ধে ঝুঁকিপূর্ণ নদীতে আইন শৃংখলারক্ষাবাহিনীর টহল বৃদ্ধি করার পাশাপাশি স্থানীয় প্রশাসনসহ সব শৃংখলারক্ষাবাহিনীর ২২ দিন ইলিশ সংরক্ষণ অভিযানে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভায় জানানো হয়।

    জেলা প্রশাসক শহিদুল ইসলাম এ সভায় সবাইকে মা ইলিশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

    জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম- বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ