ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ফেসবুক-ইউটিউবে র‌্যাবের অভিযান লাইভ করায় জরিমানা

    ফেসবুক-ইউটিউবে র‌্যাবের অভিযান লাইভ করায় জরিমানা
    সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজের জিম্মায় মারুফকে জামিন দেওয়া হয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেসবুক ও ইউটিউবে র‌্যাবের অভিযান লাইভ করায় এক ছাত্রকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। পাশাপাশি তাকে সামাজিক ও জনকল্যানমূলক কাযক্রম করার নির্দেশনা দিয়ে প্রবেশন কর্মকর্তার জিম্মায় জামিন দেওয়া হয়। গতকাল রোববার বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন।

    আর্থিক দণ্ড পাওয়া ওই ছাত্রের নাম মারুফ মুন্সী (২০)। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের বাসিন্দা। নগরীর বেসরকারি ইনফ্রা পলিটেকনিকের ছাত্র এবং নথুল্লাবাদ জিয়া সড়কের খলিলুর রহমানের ভাড়াটিয়া।

    মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী কাকন বলেন, ২০২০ সালের ২১ জানুয়ারি র‌্যাব-৮ এর একটি দল জিয়া সড়ক মসজিদ গলিতে অভিযান চালায়। এসময় মারুফ তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অভিযান লাইভ করে। 

    এরপর উর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে এ তথ্য জানতে পেরে মারুফকে আটক করে র‌্যাব। পরের দিন ২২ জানুয়ারি কোতয়ালী মডেল থানায় মামলা করেন র‌্যাবের ডিএডি জিএম আনসার আলী। এরপর একই বছরের ৩০ জুন মারুফকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন কোতয়ালী মডেল থানার এসআই সাইদুর রহমান। বেঞ্চ সহকারী কাকন জানান, মারুফ তার দোষ স্বীকার করেছেন। 

    তাই বিচারক তাকে জরিমানা করেন। আদালতের নির্দেশ বুঝে পেয়ে প্রবেশন মঞ্জুর করেছেন বলে জানান সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ