হিজলায় মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও’র মতবিনিময়

বরিশালের হিজলায় নবাগত ইউএনও সুদীপ্ত সিংহের সাথে মুক্তিযোদ্ধাদের এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়ে হিজলার সম্ভাবনা ও দুর্নীতি অনিয়মের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ।
এছাড়াও বক্তব্য রাখেন, হিজলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রেমজি লাল দাস, সাবেক সাধারণ সম্পাদক নুরু নবী, সহ-সভাপতি নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল হক সুমন তালুকদার, মোজাম্মেল হক ভুইয়া, বরকত শিকদার সহ সাংবাদিক নেতারা।
এর আগে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কামান কাউন্সিলের সাবেক কমান্ডার আমির হোসেন তালুকদার, ডেপুটি কমান্ডার মাস্টার মহিউদ্দিন, কুতুবউদ্দিন সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত সিংহ বলেন, আমি সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখেছি। প্রভাবশালীদের অত্যাচার নির্যাতনের শিকার হওয়া মানুষের জন্য কাজ করে যাব।
এইচকেআর