ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বরিশাল নগরীর ফলপট্টির ‘আল ক্বারী’ হোটেরেকে জরিমানা

    বরিশাল নগরীর ফলপট্টির ‘আল ক্বারী’ হোটেরেকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নগরীর ফলপট্টি রোডের ‘আল ক্বারী’ খাবার হোটেলে গ্রাহকদের পচা-বাসি খাবার খাওয়া হয়। পাশাপাশি নিম্নমানের খাবার পরিবেশন করে অধিক অর্থহাতিয়ে নিয়ে গ্রাহক ঠকানো হচ্ছে। 

    এমন অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার দুপুরে ফলপট্টি মন্দিরসংলগ্ন রোডের ওই ব্যবসা প্রতিষ্ঠানটিতে হানা দেয় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল কোর্ট। তারা ‘আল ক্বারী’ হোটেলের দ্বিতীয় তলার রান্নাঘরে ঢুকতেই উত্থাপিত অভিযোগের বেশকিছু সত্যতা স্বচোক্ষে দেখতে পেয়েছেন। 

    একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত টিম রন্ধনশার ফ্রিজ থেকে কদিন আগে প্রস্তুত করা মাছ নামিয়ে নিয়ে আসেন এবং পচা-বাসি খাবার বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠান মালিক এনায়েত সরদারকে জরিমানা করেন। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী এবং সহকারি পরিচালক ইন্দ্রানী দাস। তাদের সহযোগিতা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ এবং সিটি কর্পোরেশন। 

    সহকারি পরিচালক ইন্দ্রানী দাস জানান, ফলপট্টি মন্দির লাগোয়া গলির ‘আল ক্বারী’সহ কাটপট্টির আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়েছে। তবে জরিমনার আওতায় এসেছে কাটপট্টির দুটি কসমেটিকের দোকানসহ ফলপট্টির ওই ‘আল ক্বারী’ খাবার হোটেল। এই কর্মকর্তা জানান, ‘আল ক্বারী’ হোটেলের ফ্রিজে রান্না করা এবং কাচা মাছ মাংস এক সাথে রাখা হয়েছিল। এছাড়া মাছগুলো অনেক আগের, যা কাস্টমারদের খেতে দেওয়া হতো। পচা-বাসি খাবার বিক্রির অপরাধে এ প্রতিষ্ঠান মালিক এনায়েত সরদারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। 
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ