বরিশালে বিশ্ব নৌ দিবস উদযাপন

বরিশালে বিশ্ব নৌ দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকালে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব নৌ দিবসের উদ্বোধন করেন বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশালের নৌ শিক্ষা প্রধান লে. কমান্ডার মো. মিলটন কবির। পরে ক্যাডেট ও প্রশিক্ষকদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে ক্যাডেটদের ভলিবল প্রতিযোগিতাসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পৃথিবীর শতকরা ৯০ শতাংশ ব্যবসা বাণিজ্য সমুদ্র পরিবহনের মাধ্যমে হয়ে থাকে। সে লক্ষ্যে অত্র প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণপ্রাপ্ত মেরিন অফিসাররা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি বলেন, বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশালের ক্যাডেটদের সমুদ্র পরিবহনের কারণে পরিবেশের দূষণ রোধে গঅজচঙখ কনভেনশন অনুযায়ী জাহাজ পরিচালনায় প্রয়োজনীয় সকল প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।
এইচকেআর