ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বরিশালে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

    বরিশালে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসাসহ মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। রবিবার সকাল ১১টায় জেলা (দক্ষিন) বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় চত্ত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

    জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে এবং বাবুগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব আবুল কালাম শাহিন, বিএনপি কেন্দ্রিয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কাজী এনায়েত হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাবেক দলের আহবায়ক রফিকুল ইসলাম জনিসহ অন্যরা। 

    বক্তারা বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসাসহ মুক্তির দাবি জানান। 

    এর আগে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয় চত্ত্বরে ভিড় করে। বিএনপির বিক্ষোভ উপলক্ষ্যে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ