ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রবাসীর মৃত্য

    বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রবাসীর মৃত্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুনগুন ও যাতায়াত পরিবহনের দুই বাসের সংঘর্ষে দেলোয়ারা বেগম (৪০) নামে এক সৌদি প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন এবং তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত দেলোয়ারা বরিশাল বিমানবন্দর থানার চুলচর বালিয়াখালী গ্রামের নুর ইসলামের স্ত্রী।

    তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে গুরুতর পাঁচজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

    গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল জানান, দুর্ঘটনা কবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ