ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • গভীররাতে গ্রেফতার ৯, মামলায় নাম নেই পলাতক আসামির

    নগরীর আবাসিক ভবনে ওয়ান-টেন জুয়ার আসরে পুলিশের হানা

    নগরীর আবাসিক ভবনে ওয়ান-টেন জুয়ার আসরে পুলিশের হানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে নগরীর আবাসিক ভবনে অবৈধ ওয়ান-টেন জুয়ার আসরে হানা দিয়েছে পুলিশ। এসময় আসর থেকে গ্রেফতার করা হয়েছে জুয়া ব্যবসার মূল হোতাসহ ৯ জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা।

    সোমবার রাত আড়াইটার দিকে বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার টাকাসহ আসর থেকে পালিয়েছে তিন সহযোগী। এদের মধ্যে একজন অক্সফোর্ড মিশন রোডের আজাদ এবং কলেজ এভিনিউ এলাকার হাফিজের নাম জানা গেছে।

    এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে মামলায় পলাতক আসামিদের নাম উল্লেখ নেই। মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আটক ৯ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    কারাগারে যাওয়া জুয়ারিরা হলেন- ওয়ান-টেন জুয়া ব্যবসার মূল হোতা উজিরপুরের শিকারপুর ইউনিয়নের মন্ডুপাশা গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মীর কামরুজ্জামান ওরফে কামরুল চেয়ারম্যান (৪৫), নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের নথুল্লাবাদ এলাকার বাসিন্দা মৃত জাহাঙ্গীর আলমের ছেলে কথিত সাংবাদিক মো. রফিকুল ইসলাম (৩৮), নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের বিএন্ডবি রোড সংলগ্ন ইসলামপাড়া সড়কের বাসিন্দা সেরজন আলী হাওলাদারের ছেলে মো. মন্টু (৪০), গৌরনদীর ভুরঘাটা-খানজাপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সবুজ হাওলাদার (৩০), ঝালকাঠি কলেজ মোড় এলাকার সালাউদ্দিন হাওলাদারের ছেলে মো. রাজু (৪৫) ও একই জেলা সদরের শহীদ স্মরণী সড়কের বাসিন্দা অহেদ সিকদারের ছেলে মো. মিরাজুল ইসলাম (৪২), নগরীর রূপাতলী বসুন্ধরা হাউজিংয়ের বাসিন্দা মৃত হোসেন মুন্সির ছেলে মো. বাচ্চু মুন্সি (৪৮), রূপাতলী বায়তুল আমান সড়কের বাসিন্দা মৃত আব্দুর রাজ্জাক মুন্সির ছেলে সাইফুদ্দিন (৫০) ও নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের রুইয়ার পোল এলাকার বাসিন্দা আনসার শেখের ছেলে রিপন শেখ (৪০)।

    আটককৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন বাসা-বাড়ি, আবাসিক হোটেল ও ফ্ল্যাট ভাড়া নিয়ে ওয়ান-টেন জুয়া এবং মাদকের ব্যবসা করে আসছিল। ইতিপূর্বে আরও বেশ কয়েকবার জুয়ার আসর থেকে গ্রেফতার হয় তারা। এসব ঘটনায় তাদের নামে একাধিক মামলা রয়েছে। এ নিয়ে দৈনিক মতবাদে সম্প্রতি একাধিক সংবাদ প্রকাশিত হয়। এরপরও  পুলিশের নিস্ক্রিয়তায় অবৈধ ওয়ান-টেন জুয়ার ব্যবসায় লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল চক্রটি।

    আটক অভিযানের নেতৃত্ব দেয়া কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক সেলিম সরদার জানান, ‘বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী তুরাগ ফিলিং স্টেশনের পেছনে বায়তুল আমান সড়কে অভিযুক্ত বাচ্চু মুন্সির ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে ওয়ান-টেন জুয়ার আসর বসানো হতো।

    প্রতিদিনের মতো রোববার দিবাগত রাতেও তারা জুয়ার আসর বসায়। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাত আড়াইটার দিকে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশের পৃথক টিম। এসময় সেখান থেকে ৯ জুয়ারিকে ওয়ান-টেন জুয়ার বিভিন্ন সরঞ্জাম এবং নগদ পাঁচ হাজার পাঁচশত টাকাসহ আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন জুয়ার আসর থেকে নগদ টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায় বলে যায়।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ‘আটককৃত কামরুল, রফিকুল এবং মিন্টু দীর্ঘদিন ধরে জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছে। এর মধ্যে মিন্টুর সিএন্ডবি রোডের ইসলামপাড়া সড়ক এলাকার বাড়িতেও নিয়মিত জুয়ার আসর বসতো। সোমবার রাতে মিন্টুর আটকের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তার স্ত্রী। অভিযোগ রয়েছে, স্ত্রীর সহযোগিতায় জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছিলেন মিন্টু।

    এছাড়া ভয়ঙ্কর এ জুয়া ব্যবসার সাথে জড়িত নগরীর জর্ডন রোডের বাসিন্দা মুক্তি ও ভাটারখালের কামাল। তবে এরা দুজন এখনো ধরা ছোঁয়ার বাইরে। সোমবার রাতে রূপাতলীর জুয়ার আসরে তারা উপস্থিত ছিলেনা কী-না নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই সময় নগরীর অক্সফোর্ড মিশন রোডের আজাদ এবং কলেজ এভিনিউ এলাকার হাফিজ ছিলেন জুয়ার আসরে। পুলিশ আশার আগেই তারা জুয়া খেলার মোটা অংকের টাকা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এমনকি আটককৃতদের ছাড়াতে সোমবার তাদের দুজনকে কোতয়ালী থানা চত্বরে ঘোরাফেরা করতে দেখেছেন অনেকে।

    কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। থানার উপ-পরিদর্শক সেলিম সরদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে তাদেরকে আদালতের সোপর্দ করা হলে বিচারক তাদের কারাকারে প্রেরণ করেন।


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ