ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিদ্যুতের ভেল্কিভাজিতে অতিষ্ট জনজীবন ,দিনে গরমের পর কিছুটা স্বস্তির বৃষ্টি

    বিদ্যুতের ভেল্কিভাজিতে অতিষ্ট জনজীবন ,দিনে গরমের পর কিছুটা স্বস্তির বৃষ্টি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনভর গরমের পর সন্ধ্যায় কিছুটা হলেও বৃষ্টির দেখা পেল নগরবাসী। এতে কিছুটা স্বস্তি মিললেও দিনভর ছিল সেই দাবদাহ। এর মধ্যে বিদ্যুতের ভেল্কিভাজিতে নগরবাসীকে আরো ভোগান্তি বাড়িয়ে দেয়। 

    দিনের বেলা বাধ্য হয়ে মানুষ ঘরের বাইরে যাচ্ছে। কাজ শেষে রাতে বাসা-বাড়িতে ঠিকমতো ঘুমানোর অবস্থাও নেই। বিদ্যুতের আসা-যাওয়ার কারণে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ নির্ভর ব্যবসা বাণিজ্য। 

    নগরীর সিএ-বি রোড এলাকার বাসিন্দা হাসান সরদার জানান, বিদ্যুৎ যেন লুকোচুরি খেলছে। একদিকে তীব্র গরম অন্যদিকে বৃষ্টি হলেই চলছে বিদ্যুতের ভেল্কিবাজি। দিনে যেমন লোডশেডিং চলছে রাতেও চলছে একই গতিতে। 

    নগরীর সদর রোডের ব্যবসায়ী  বেলায়েত জানান, সকাল থেকে সারাদিন কতবার লোডশেডিং হচ্ছে তার কোনো হিসেব নেই। দুপুরে যখন তীব্র গরমে সবাই হাঁসফাঁস করছে তখনো বিদ্যুৎ থাকে না। বিদ্যুতের লোডশেডিংয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। 

    আরেক ব্যবসায়ী রায়হান চৌধুরী জানান, বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুৎ  দুই মিনিটের মাথায় আসা যাওয়া করেছে। এতে আমরা অতিষ্ঠ হয়ে পড়ছি।
    এ বিষয়ে বরিশাল ওজোপাডিকো-২ নিবার্হী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম লোডশেডিং হয়নি দাবি করে বলেন, ফিডারে ত্রুটি থাকার কারণে দিনের বেলায় কিছু সময় বিদ্যুত ছিলো না। আর রাতে বজ্রসহ বৃষ্টি হওয়ায় এমনিতেই বিদ্যুত লাইন বন্ধ রাখতে হয়। এ কারণে বিদ্যুতে সমস্যা হয়ে থাকে। তবে তা স্থায়ী ছিলো না।   

    বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক প্রণব কুমার রায় জানান, গতকাল রাত সাড়ে ৮ টা থেকে ৯ টা পর্যন্ত ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ১৮-২০ কিলোমিটার ছিল বাতাসের গতি। 

      

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ