ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • হোটেল কক্ষ থেকে এক হাজার ইয়াবাসহ আটক ২

    হোটেল কক্ষ থেকে এক হাজার ইয়াবাসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরের আবাসিক হোটেলের কক্ষে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে।

    এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ অভিযানিক দল গোপান সংবাদের ভিত্তিতে নগরের ফলপট্টি এলাকার বিসমিল্লাহ আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫০৭ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে। অভিযানকালে এক হাজার ইয়াবাসহ পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর এলাকার মো. বাবুল (৪২) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা এলাকার সজল ঘরামীকে (৩২) আটক করা হয়।

    তাদের নামে মামলা দায়ের শেষে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ