ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বানারীপাড়ায় পিতা-পুত্রকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ থেকে বহিষ্কারের সুপারিশ

    বানারীপাড়ায় পিতা-পুত্রকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ থেকে বহিষ্কারের সুপারিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় বাইশারী ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী  হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান  তাজেম আলী হাওলাদার ও তাকে সহায়তা করার অভিযোগে তার ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদারকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। ১৫ জুন মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তাদের বহিষ্কারের  এ সুপারিশ করে জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।

     দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিশেষ বর্ধিত সভায়  অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। 

     প্রসঙ্গত বাইশারী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার টিকিট পান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী। মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র ব্যানারে বিদ্রোহী প্রার্থী হন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন আওয়ামী রীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান তাজেম আলী হাওলাদার। গত নির্বাচনেও তিনি বিদ্রোহী প্রার্থী হওয়ায় বহিষ্কার হয়েছিলেন। পরে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ