ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বরিশালে অভিযান, জরিমানা

    নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বরিশালে অভিযান, জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিত্যপণ্যের মূল্য বিশেষ করে আলু, পিঁয়াজ ও ডিমের দাম নিয়ন্ত্রণে রাখতে বরিশালে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর আলুপট্টি, পোর্ট রোড ও বাজার রোড এলাকায় অভিযান চালায়। এ সময় আলু পট্টিতে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং আলু ক্রয়ের মেমো প্রদর্শন না করায় ৩টি আড়ত থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন তারা। 

    পরে পোর্টরোড একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবার রং মেশানোর দায়ে ১০ হাজার টাকা এবং বাজার রোডে একটি মিষ্টির দোকানে বাসি-পচা খাদ্য সামগ্রী রাখার দায়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।  

    বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক ইন্দ্রানী দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অদিপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী। 
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ