ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • মুলাদীতে আব্দুর রব হত্যা মামলার আসামিসহ চার ডাকাত গ্রেফতার

    মুলাদীতে আব্দুর রব হত্যা মামলার আসামিসহ চার ডাকাত গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদীতে আব্দুর রব হত্যা মামলার আরও ৪ ডাকাতকে গ্রেফতার করছে পুলিশ। গতকাল শুক্রবার রাত পৌনে ৪ টার দিকে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের কানীবগীর চর এলাকার রাজীব চৌধুরীর ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। 

    গ্রেফতারকৃতরা হলো, আব্দুর রব হত্যা মামলার আসামি কামাল সরদার (৪০), জামাল সরদার  (৪৫), মানিক সরদার (৪৩)। এছাড়া চার ডাকাত সদস্যরা হলো, ভোলার চর মোনসা গ্রামের আলম মীর (৩৫), রামদাস পুরের জুয়েল ব্যাপারি (৩৫), কন্দ্রকপুর গ্রামের মেহেদি হাসান মাঝি (২২) সহ আরো একজন রয়েছে, তার নাম পরিচয় পাওয়া যায়নি। 

    ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন মুলাদী থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে উপজেলার গৌরবদী ইউনিয়নের কানীবগীর চর এলাকার রাজীব চৌধুরীর ঘর থেকে আব্দুর রব হত্যা মামলার তিন আসামিসহ চার ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

    এসময় চার ডাকাত সদস্যর কাছ থেকে দেশীয় ২টি পাইপ গান, ৩টি রামদা, ৪টি চাইনিজ কুড়াল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া হত্যা মামলায় গ্রেফতার হওয়া জামাল ও কামাল সরদারের বিরুদ্ধে খুন,ডাকাতি, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে বলেন ওসি। শনিবার দুপুরে গ্রেফতারকৃত সকল আসামিদের আদালতের মাদ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

    এদিকে আব্দুর রব হত্যা মামলার আসামিরা গ্রেফতার হওয়ায় নিহতের পরিবার ও  এলকাবাসী আসামিদের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল করে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ