ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • সিটি নির্বাচনে ওয়ার্ড পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে পানিসম্পদ প্রতিমন্ত্রীর মতবিনিময় 

    সিটি নির্বাচনে ওয়ার্ড পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে পানিসম্পদ প্রতিমন্ত্রীর মতবিনিময় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, আমি স্বপ্ন দেখেছিলাম বরিশালকে একটি আধুনিক নগরী গড়বো। কিন্তু যাদের নিয়ে এই স্বপ্ন দেখেছি তাদের অকেকই পাশে পাইনি। অনেকেই কোন এক ভয়ে আমার কাছে আসতে পারেনি। বিগত সময় বরিশালের নেতা-কর্মীরা ভয়ে কথা বলতে পারেনি। তবে সেই ভয় ছাপিয়ে সিটি কর্পোরেশনের ১০ কাউন্সিলর প্রথম আমার কাছে আসেন। 

    শনিবার বিকেলে নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের রাজনৈতিক কার্যালয়ে সিটি কর্পোরেশনের নির্বাচন পরিচালনার সাথে জড়িত নগরীর ৩০টি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।  

    পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে ত্যাগী নেতাদের মুল্যায়ন করা হয়নি। বিএনপি থেকে আগতদের দলীয় পদ দেয়া হয়েছে। সেই বিভিষিকাময় পরিস্থিতি থেকে নেতা-কর্মীদের উদ্ধারের জন্য খোকন সেরনিয়াবাতকে মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী। 

    আগামীতে আর কোন ভয় থাকবেনা। ২০১৮ সালের নির্বাচনে যেভাবে নৌকাকে বিজয়ী করেছেন, তেমনি আগামী জাতীয় নির্বাচনেও আপনারা বিজয় ছিনিয়ে আনবেন। বিগত দিনে বরিশালে যে উন্নয়ন করতে বাঁধার সম্মুখিন হয়েছি আগামীতে তা আর থাকবেনা। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিলে আর আপনারা বিজয়ী করলে কেউ বিমুখ হবেননা।

    জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট কে বি এস আহমেদ কবির, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও বি এম কলেজের সাবেক ভিপি মঈন তুষার। 

    সভার শুরুতে সদ্য প্রয়াত ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিচুর রহমান দুলালের রুহের মাগফিরাত কামনায় ১ মিনিট নিরাবতা পালন করা হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ