ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র কামাল

    জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র কামাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামাল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৬ জুন) সন্ধ্যা সোয়া ৬টায় তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

    এ সময় তার অনুসারী বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে মঙ্গলবার (১৫ জুন) উচ্চ আদালতে বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ তাকে জামিনের আদেশ দেন।

    আদালত সূত্র জানায়, ১৯৯৫-৯৬ সালে বরিশাল টিএন্ডটির ভূ-গর্ভস্থ ক্যাবল স্থাপনের নামে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ৩৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় গত বছর ৯ নভেম্বর বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালত কামালসহ ৫ জনকে ৭ বছর করে কারাদণ্ডের আদেশ দেন।

    মামলায় দণ্ডপ্রাপ্ত অপর আসামি বরিশাল পৌরসভার তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো. ইসাহাক, সহকারী প্রকৌশলী খান মো. নুুরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুস সত্তার ও ঠিকাদার জাকির হোসেন জামিনে রয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ