ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্লাটফর্ম ব্যবহারে নির্দেশনা  

    সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্লাটফর্ম ব্যবহারে নির্দেশনা  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাইবার স্পেস ও অনলাইন প্লাটফর্মের অপরাধ সংক্রান্তে সচেতন থাকার পাশাপাশি সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্লাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মেনে চলতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম।

    বুধবার সকাল ৯ টায় নগরীর রূপাতলী পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপি'র মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। 

    পুলিশ কমিশনার পুলিশের সকল অফিসার-ফোর্সদের কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলার জন্যও নির্দেশনা দেন। পরে বিএমপিতে কর্মরত এসআই সুলতান আহমেদকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা  দেয়া হয়।  এছাড়া কনস্টেবল জয়নাল আবেদীনকে শুদ্ধাচার পুরস্কার (২০১১-২০২২) এর সম্মাননা পত্র দেন বিএমপি কমিশনার। 

    এর আগে সভার শুরুতে পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বিএমপির সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন। 

    অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান শওকত আলী, হামিদুল আলম, উপ-পুলিশ কমিশনার নজরুল হোসেন, জুলফিকার আলী হায়দার, জাকির হোসেন মজুমদার, আলী আশরাফ ভুঞা সহ বিএমপির শীর্ষ কর্মকর্তারা এতে সভায় উপস্থিত ছিলেন। অপরদিকে বুধবার বেলা ১১ টার দিকে পুলিশ সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ