ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পরীমনির ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নাসির-অমি

    পরীমনির ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নাসির-অমি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় গ্রেফতার হয়ে সাত দিনের রিমান্ডে রয়েছেন নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি। গেল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে পেয়ে গোয়েন্দা পুলিশ।

    ইতোমধ্যে রিমান্ডে মুখ খুলতে শুরু করেছেন নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি। সেদিন বোট ক্লাবে কি ঘটেছিল- তার পুরো চিত্র তুলে আনার চেষ্টা করছে গোয়েন্দারা। রিমান্ডে তারা বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। পাশাপাশি ক্লাবপাড়ায় বিনোদনের নামে অনৈতিক কাজ ও অপতৎপরতার বিষয়েও খোঁজ রাখছেন গোয়েন্দারা। 

    বুধবার গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রিমান্ডে তারা মারামারির কথা স্বীকার করেছেন। পাশাপাশি সেই রাতে বোট ক্লাবের যে সিসিটিভি ফুটেজ রয়েছে- সেটিও বিশ্লেষণ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    এদিকে বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ বলেন, দুজনেই পরীমনিকে গালে থাপ্পড় মারা ও তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন।  এছাড়া সেদিন বোট ক্লাবে কি ঘটেছিল? কার কি ভূমিকা ছিল, সবকিছুই সিসি ক্যামেরার ফুটেজে আছে।

    সিসিটিভির ফুটেজে দেখা যায়, রাত ১২টা ২২ মিনিটের সময় ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি থামে। গাড়ির সামনের দরজা থেকে নামেন চিত্রনায়িকা পরীমনি।পেছনের ডান পাশের দরজা দিয়ে বের হন গ্রেফতার হওয়া অমি, পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি ও তার বোন বনি। ক্লাবের বাইরের ক্যামেরার ফুটেজে দেখা যায়, ক্লাবে ঢোকার সময় পরীমনি কালো টপস, জিন্সের প্যান্ট পরা ছিলেন। বনি লাল টপস, সঙ্গে জিন্সের প্যান্ট এবং জিমি কালো হাতাকাটা গেঞ্জি ও হাফ প্যান্ট পরা ছিলেন। অমির পরনে ছিল সাদা গেঞ্জি ও গ্যাবার্ডিনের প্যান্ট। শুধুমাত্র অমি ছাড়া বাকি সবাই মাস্ক পরে ক্লাবে প্রবেশ করেন।

    রিসিপশনের ক্যামেরায় দেখা যায়, চারজন একসঙ্গে ভেতরে ঢুকছেন। তখন রিসিপশন ডেস্কে ছিলেন দুইজন এবং ডেস্কের পাশে দাঁড়িয়ে ছিলেন আরও একজন স্টাফ। তাদের দেখে রিসিপশনে থাকা স্টাফরা দাঁড়িয়ে যান। এর দেড় ঘণ্টা পর পরীমনিকে অচেতন অবস্থায় কোলে করে বের হতে দেখা যায় জিমি ও একজন নিরাপত্তা প্রহরীকে। পেছন আসেন অমিও। ক্লাবে অমির কালো গাড়িতে গেলেও পরীমনি ফিরেছেন সাদা রঙের একটি গাড়িতে। এ সময় অমি সাহায্য তো করেনইনি উল্টো শাসিয়েছেন সবাইকে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ