ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

    বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বানারীপাড়ায় বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউসুফ হাওলাদার (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে বানারীপাড়া পৌর শহরের রায়েরহাটে এক প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

    ইউসুফ হাওলাদার উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের দক্ষিণ শাখারিয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। সে স্থানীয় টাইলস মিস্ত্রি জাকির হোসেনের সহকারী ছিলেন।

    সহকর্মীরা জানান, কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন ইউসুফ। ঘটনার সময় পানির মটর পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরেন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইউসুফের মৃত্যুর বিষয়ে তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ আইনি প্রক্রিয়ায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ