ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • আগৈলঝাড়ায় সড়কের ওপর পড়েছিল নারীর মরদেহ

     আগৈলঝাড়ায় সড়কের ওপর পড়েছিল নারীর মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় সড়কের ওপর থেকে অজ্ঞাতনামা এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পয়সারহাট এলাকার মহাসড়কের ওপর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

    আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, স্থানীয় চৌকিদার সুনীল হালদারের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

    তিনি আরও জানান, উদ্ধারকৃত নারীর শরীরে বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে। অজ্ঞাতনামা ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি ওই এলাকা দিয়েই ঘোরাফেরা করতেন। এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ