ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে আ'লীগ নেতার সংবাদ সম্মেলন

    ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে আ'লীগ নেতার সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  অপপ্রচারের  প্রতিবাদে ভোলার দৌলতখানে সংবাদ সম্মেলন  করেছেন উপজেলা আওয়ামী লীগের  যুব ও ক্রীড়া  বিষয়ক সম্পাদক  এহছাদুল হক হান্নান।

    সোমবার (১১ সেপ্টেম্বর)  সন্ধ্যায় দৌলতখান প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,  সম্প্রতি  দৌলতখান  পৌরসভার  ৩ নম্বর ওয়ার্ডস্থ হাবিবুর রহমান সিকদার বাড়িতে চুরির ঘটনায় চোরচক্রের  ৪ সদস্যকে পাকড়াও করা হয়েছে। 

    এদের মধ্যে  বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী আমির হোসেনও ছিল। যাকে আইনশৃঙ্খলানবাহিনী মাদকসহ  একাধিকবার আটক করার কারণে ২ বছর আগে আমি উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হিসেবে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক  চাকুরী  থেকে বরখাস্ত  করি।  

    এ ঘটনার পর থেকে আমির হোসেন একটি কুচক্রী মহলের ইন্ধনে আমার বিরুদ্ধে  নানা অপপ্রচার ও ষড়যন্ত্র   চালিয়ে  যাচ্ছে।  সম্প্রতি চুরির ঘটনায় আটকের পর আমির হোসেন স্থানীয় জনতার  জিজ্ঞাবাদে আমাকে জড়িয়ে মানহানিকর  তথ্য দেয়। যা পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে  প্রচার করে আমার সুনাম ক্ষুন্ন করেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এহেন অপপ্রচারের তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ