ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • পড়া না পারায় ৫ শিক্ষার্থীকে পিটুনি, তদন্তে কমিটি

    পড়া না পারায় ৫ শিক্ষার্থীকে পিটুনি, তদন্তে কমিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলায় লেবুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ৫ শিক্ষার্থীকে পিটুনির অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন সোহাগের বিরুদ্ধে। গত রোববার ক্লাসরুমে খেলা করা ও পড়া না পারায় শিক্ষার্থীদের মারধর করা হয়।

    গতকাল সোমবার এ ঘটনায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সমীরেন্দু বিশ্বাসকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম নুরুল আলম মৃধা।

    মারধরের শিকার শিক্ষার্থীরা হলো- ৫ শ্রেণির মুরসালিন, আবু সালেহ, সিয়াম, নাজমুল ও শাকিব।
    আহত শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন সোহাগ বোর্ডে প্রশ্ন লিখে অন্য রুমে যান। সেখান থেকে এসে শিক্ষার্থীদের কাছে উত্তর জানতে চান। কিন্তু তারা না পারায় শিক্ষার্থী মুরসালিন, আবু সালেহ, সিয়াম, নাজমুল ও শাকিবকে মারধর করেন।

    অভিযুক্ত সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন সোহাগ বলেন, ‘ক্লাসে না পড়ে খেলা করায় এবং বেয়াদবি করায় কয়েক শিক্ষার্থীকে চড় ও কয়েকটা বেত্রাঘাত করা হয়েছে। শিক্ষার্থীরা পড়ালেখা না করায় তাদের শাসন করা হয়েছে।’

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, শিক্ষার্থীদের মারধরের বিষয়টি শিক্ষা অফিসার ও ম্যানেজিং কমিটির সভাপতিকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।

    উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সমীরেন্দু বিশ্বাস মোবাইল ফোনে জানান, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে মঙ্গলবার প্রতিবেদন দেওয়া হবে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ