ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বরিশালে এখনো ৬ নদীর পানি বিপৎসীমার উপরে

    বরিশালে এখনো ৬ নদীর পানি বিপৎসীমার উপরে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে নদ-নদীর পানি আরও কমেছে। এরপরও রবিবার বরিশাল বিভাগের ৬টি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। 

    বরিশাল পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোগ্রাফি বিভাগের সব শেষ পরিসংখ্যান অনুযায়ী, রবিবার ভোলার তজুমুদ্দিনে মেঘনা ও সুরমা নদীর পানি বিপৎসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে এবং এই দুই নদীর পানি দৌলতখান উপজেলায় বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বিষখালী নদীর পানি বেতাগী পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে, হিজলা পয়েন্টে ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে, উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে এবং পিরোজপুরে বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে।

    এদিকে, বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে, ঝালকাঠিতে বিষখালী নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে, ভোলা খেয়াঘাট এলাকায় তেতুলিয়া নদীর বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে, মির্জাগঞ্জে বুড়িশ্বর ও পায়রা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে ও আমতলীতে এই দুই নদীর পানি ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে, বিষখালী নদীর পানি বরগুনা পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়েএবং পাথরঘাটা পয়েন্টে বিষখালী নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। বিভাগের অন্যান্য নদীর পানিও আগের দিনের চেয়ে কিছুটা কমেছে কমেছে। 
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ