ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বাবুগঞ্জে হা-ডু-ডু খেলার মাধ্যমে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা!   

    বাবুগঞ্জে হা-ডু-ডু খেলার মাধ্যমে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা!   
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে  ঐতিহ্যবাহী বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু অনুষ্ঠিত হয়েছে।  ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে।  গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ হা-ডু-ডু খেলা। 

    কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর দেখা যায় না। তাই জনপ্রিয় এ খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে অনুষ্ঠিত হয়ে গেল দেশের জাতীয় খেলা হা-ডু-ডু প্রতিযোগিতা।


    রোববার  বিকেলে উপজেলার মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা এলাকা এ হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।

    নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী খেলা দেখতে পাংশা এলাকায় জড়ো হয় কয়েক শতাধিক নারী-পুরুষ দর্শক ও ক্রীড়া প্রেমী।

    সমাপনী খেলায় অংশ নেয় রহমতপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট একাদশ ও পশ্চিম পাংশা একাদশ  ।

    এ সময় সমাপনী খেলায় পশ্চিম পাংশা একাদশকে পরাজিত করে কৃষি গবেষণা ইনস্টিটিউট  একাদশ চ্যাম্পিয়ন হয়।

    সমাপনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কৃষি গবেষণা ইনস্টিটিউট রহমতপুরের মূখ্য বৈঞ্জানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সালাম ব্রিকস এর মালিক আব্দুর সালাম হাওলাদার প্রমূখ। খেলা পরিচালনা করেন হালিম সরদার। 

    ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, আজকের খেলা দেখে শৈশবের কথা মনে পরে গেলো। একসময় আমরা পারায় পারায় হা-ডু-ডু খেলতাম।  খেলা নিয়ে প্রায়ই মারামারি হতো। তবুও খেলা থেমে থাকতো না। আমি আমার ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে হা-ডু-ডু খেলার আয়োজন করে বর্তমান প্রজন্ম কে বাংলাদেশের জাতীয় খেলা হা-ডু-ডু খেলার সাথে পরিচয় করিয়ে দেব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ