ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্ণাঢ্য র‌্যালি সহ বিভিন্ন কর্মসূচিতে বরিশালে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। শুক্রবার (০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর সদররোডস্থ দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা বিএনপি।

    বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে র‌্যালিটি নগরীর প্রধান প্রধান কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

    এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল থেকে বরিশালের বিভিন্ন উপজেলা থেকে  বিএনপির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জড়ো হয়।

    দলীয় কার্যালয়ের সামনে র‌্যালিপূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডডভোকেট জয়নুল আবেদীন।

    দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ অন্যান্য নেতারা।

    আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, এ সরকার বিএনপিকে ভয় পেয়ে গেছে। আর তাই বিএনপির যিনি হাল ধরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে আটক করে রেখেছেন। জিয়া পরিবারকে মামলা দিয়ে হয়রানি করছে। বিএনপি রাজপথে আছে থাকবে। 

    আগামীতে এক দফার আন্দোলনের মধ্য দিয়ে এদেশে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর এজন্য সবাইকে এক হয়ে রাজপথে আন্দোলন করতে হবে।

    এদিকে বিএনপির কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয় নগরে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ