ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • 'বরিশাল-৩ আসনে নৌকার প্রার্থী পেতে হলে নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে'

    'বরিশাল-৩ আসনে নৌকার প্রার্থী পেতে হলে নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কেউ নৌকা প্রতীক নিয়ে এমপি হয় নি। জোটের কারনে এই আসনটি বারবার শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে। ফলে আমরা অনেক ক্ষেত্রেই উন্নয়ন বঞ্চিত হয়েছি। আসছে নির্বাচনে সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের একটাই দাবী যাতে আমাদের এখানে পরিক্ষিত আওয়ামী লীগের নেতা দেখে নৌকা প্রতীক দেওয়া হয়। 

    যারা নৌকা প্রত্যাশা করছেন তাদের মধ্যে যে নৌকা পাবে তাকেই ঐক্যবদ্ধ হয়ে বিজয়ী করতে হবে। এক্ষেত্রে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শ কে ধারন করে জনগনের পাশে থাকতে হবে। মনে রাখবেন জাতীয় নির্বাচন হচ্ছে ক্ষমতা পরিবর্তনের নির্বাচন। এই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিক্ষিত ও জনপ্রিয় লোককেই নৌকা দিবেন। 

    বাবুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ ড. মোঃ হারুন অর রশিদ বিশ্বাস এসব কথা বলেন। 

    বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতি এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ করিম লাভলু এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

    বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, আওয়ামী যুবলীগ ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এবং মুলাদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, সহ সম্পাদক এম সাইফুল আলম, সাবেক সহ সম্পাদক মো. মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সহ সভাপতি মো. আ. মান্নান মাস্টার, খন্দকার মো. কামাল হোসেন, সদস্য মো. শাহরিয়ার আহমেদ শিল্পী, বাবুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসা. সেতারা বেগম, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. জহিরুল হাসান অরুণ প্রমুখ। 

    এছাড়াও আলোচনা সভায় উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ