ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • তথ্যমন্ত্রীর উপহারের রিকশা পেলেন মা হারা দুই শিশুর বাবা

    তথ্যমন্ত্রীর উপহারের রিকশা পেলেন মা হারা দুই শিশুর বাবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের উপহারের রিকশা পেয়েছেন বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মা হারা দুই শিশুর বাবা রনি সিকদার ফিরোজ। বুধবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে রনিকে ব্যাটালি চালিত রিকশাসহ উপহারের নগদ টাকা প্রদান করেন তথ্যমন্ত্রী।

    নগরীর সদর রোডে বরিশাল সিটির নবনির্বাচিত মেয়রের নির্বাচনী কার্যালয় ও সার্কিট হাউজের সামনে রনির হাতে মন্ত্রীর উপহারের রিকশার চাবিসহ নগদ অর্থ তুলে দেন হাতে তুলে দেন মহানগর আওয়ামী লীগ নেতা লস্কর নুরুল হক।

    প্রায় ১৮ মাস ধরে মা হারা শিশু মরিয়ম ও নুরকে ঘরে তালাবদ্ধ রেখে ভাড়ায় রিকশা চালাতেন বাবা রনি। মাঝে মধ্যে সন্তানদের নিয়ে রিকশায় ঘুরতেন তিনি।
    ‘রিকশায় বসা দুই শিশুসন্তান আর চালকের আসনে বাবা’ সম্প্রতি এমন একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি তথ্যমন্ত্রীর নজরে আসলে তিনি রিকশা চালক বাবার জন্য একটি নতুন রিকশা উপহার হিসেবে পাঠান।

    উপহারের রিকশা হস্তান্তরকালে আওয়ামী লীগ নেতা লস্কর নুরুল হক বলেন, ‘অসহায় রনি যে তাঁর দুই সন্তানকে রিকশায় নিয়ে ঘুরছেন- এমন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে তথ্যমন্ত্রী তাঁর ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে বরিশালে খোঁজখবর নেন। তিনি রনির জন্য একটি নতুন রিকশা এবং পাঁচ হাজার টাকা দিয়েছেন। তথ্যমন্ত্রীর এমন মহানুভবতায় বরিশালবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ।

    রিকশা এবং নগদ অর্থ উপহার পেয়ে দুই শিশু সন্তানের জনক রনি সিকদার ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘মা-হারা দুই সন্তানকে নিয়ে খুবই কষ্টে ছিলেন। তথ্যমন্ত্রীর উপহার রিকশার মাধ্যমে তাঁর জীবিকা অর্জনের পথ সৃষ্টি হলো। এটি ভাড়া দিয়ে অর্থ উপার্জন করবেন বলে জানান তিনি।

    প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ ডিসেম্বর আত্মহত্যা করেন রনি সিকদার ফিরোজের স্ত্রী মারজান। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা মামলায় চার মাস ১৮ দিন কারাবন্দীও ছিলেন রনি। পরে আত্মহত্যার প্ররোচনায় সম্পৃক্ততা না থাকায় খালাস পান তিনি।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ