ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে বিএনপি:  আবুল হাসানাত আবদুল্লাহ 

     ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে বিএনপি:  আবুল হাসানাত আবদুল্লাহ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও অসা¤প্রদায়িক মানবতাবাদ বিএনপির হাতে নিরাপদ নয়। 

    বিএনপি ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে আর বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে জনগণ।  বিএনপি-জামাতের ষড়যন্ত্র মোকাবেলা দলীয় নেতাকর্মীদের দায়িত্ববোধ থেকেই ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।

     বুধবার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশন প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির  বক্তব্য তিনি এসব কথা বলেন।

    আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে তখনই পাকিস্তানের প্রেতাত্মাদের এটা সহ্য হয় না। শেখ হাসিনার নেতৃত্বে অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাব- এটাই হোক আজকের শপথ।

    বাটাজোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. রব হাওলাদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন্নাহার মেরী, গৌরনদী উপজেলা আওামী লীগ সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ প্রমুখ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ