ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • কমনওয়েলথ বৃত্তি পেল ববির দুই শিক্ষক

    কমনওয়েলথ বৃত্তি পেল ববির দুই শিক্ষক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে কমনওয়েলথ বৃত্তি-২০২৩ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষক। তারা হলেন, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত মাহমুদ ও একই বিভাগের সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক।

    সহযোগী অধ্যাপক রিফাত মাহমুদ ইউনিভার্সিটি অব নটিংহামের স্কুল অব পলিটিকস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনে পিএইচডি এর জন্য এবং সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক ইউনিভার্সিটি অফ ব্রিসটল  এর পাবলিক পলিসি প্রোগ্রামে মাস্টার্স ডিগ্রির জন্য মনোনীত হন।

    সহকারী অধ্যাপক সিরাজিস সাদি বলেন, খবরটি আমার জন্য আবেগের ছিলো। রাত জাগা শত কষ্টের সফলতা এলো একটি আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে। নিজেকে স্কলার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি দেখতে পাওয়ার জন্য কত চেষ্টাই না করেছি।

    ভাবতেই পারছিলাম না আমি এখন একজন "কমনওয়েলথ স্কলার" হিসেবে নিজেকে দাবি করতে পারি এবং এটি একমাত্র আমার নিজস্ব মেধা ও পরিশ্রমের অর্জন।

    প্রসঙ্গত, এ বছরে বাংলাদেশ থেকে মোট ২৪ জন এ বৃত্তিপ্রাপ্ত হন। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে ১৮ জন ও পিএইচডি ডিগ্রি অর্জনে ৬ জন এ  সুযোগ পাচ্ছেন।
    ব্রিটিশ কাউন্সিল গত ২৮ আগস্ট বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে বৃত্তিপ্রাপ্ত এসব স্কলারদের জন্য একটি প্রাক-প্রস্থান ব্রিফিংয়ের আয়োজন করেন ।

     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ