মুলাদীতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মুলাদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলার চরকালেখান ইউনিয়ন আওয়ামী লীগ। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জানে আলম মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল বাড়ি।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, আওয়ামী যুবলীগ ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এবং মুলাদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, মুলাদী পৌর মেয়র মো.শফিক উজ্জামান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল আহসান শিপু খান সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ।
এইচকেআর