ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বরিশালে হা‌রিয়ে যাওয়া ৪১ মোবাইল ফোন উদ্ধার

    বরিশালে হা‌রিয়ে যাওয়া ৪১ মোবাইল ফোন উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বি‌ভিন্ন সময়ে হা‌রিয়ে যাওয়া ৪১ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মা‌লিকদের কাছে ফি‌রিয়ে দিয়েছে পু‌লিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা পু‌লিশ অফিসের সভা কক্ষে এসব মোবাইল হস্তান্তর করেন পু‌লিশ সুপার মো. ওয়া‌হিদুল ইসলাম। 

    পু‌লিশ সুপার বলেন, বরিশাল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশের ১০টি থানা এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রাখাসহ টহল ডিউটি বৃদ্ধি, মাদক ও মোবাইল ফোন উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

    তিনি আরও বলেন, বরিশাল জেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

    বরিশাল জেলা ডিবি ও আইসিটি শাখা কর্তৃক তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম চলমান আছে। তারই ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ, বরিশাল জেলা গোয়েন্দা শাখা ও আইসিটি শাখার সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গত এক মাসে জেলার ১০টি থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোট ৪১টি মোবাইল ফোন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করেছেন।

    এ নিয়ে গত ৮ মাসে ১৬১টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

    বিএম কলেজের রসায়ন বিভাগের প্রভাষক অ‌ভি‌জিৎ সিকদার জানান, গত ১৩ মার্চ উজিরপুরের গু‌ঠিয়ায় একটি অনুষ্ঠানস্থল থেকে আমার মোবাইল ফোন‌টি হা‌রিয়ে যায়। পরের দিন উজিরপুর থানায় সাধারণ ডায়ে‌রি ক‌রি। ফোন‌টি ফিরে পাবো ভাবিনি, আজ পেয়ে খুবই খু‌শি।

    এসময় উপ‌স্থিত ছিলেন, ব‌রিশাল জেলার অতিরিক্ত পু‌লিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ