ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • গৌরনদীতে শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

    গৌরনদীতে শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গৌরনদীতে  শীর্ষ মাদক কারবারি হিরা মাঝিকে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হিরা মাঝি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকার ঈঙ্গুল মাঝির ছেলে। তার বিরুদ্ধে আগে থেকেই দেশের বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

    মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।

    তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক কারবারি হিরা মাঝিকে ৩০৩টি ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে গৌরনদী থানা পুলিশ।

    গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, গ্রেপ্তার শীর্ষ মাদক কারবারি হিরা মাঝির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ