ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় গেলে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি হবে: আবুল হাসানাত আবদুল্লাহ 

     স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় গেলে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি হবে: আবুল হাসানাত আবদুল্লাহ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জঙ্গিবাদ থেকে দেশ রক্ষা করতে আওয়ামী লীগকে আবারো বিজয়ী করতে সবার প্রতি আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ। 

    সোমবার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

    আবুল হাসানাত আবদুল্লাহ আরো বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। কারণ, স্বাধীনতা বিরোধীরা আবার ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ব্যাহত হবার পাশাপাশি দেশে সন্ত্রাস, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, জঙ্গিবাদ সৃষ্টি হবে। ওরা আবার ২০০১ সালের মতো আওয়ামী লীগের ২৬ হাজার নেতা কর্মীকে হত্যা করবে। 

    এই এলাকার ৫০ হাজার নেতা-কর্মীকে নির্যাতন করে রামশীল পাঠাবে। বাড়ির গাছ, ঘের-পুকুরের মাছ, গোয়ালের গরু লুট করে নিয়ে যাবে। যারা দেশের বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র আমদানী করে তাদের নির্বাচিত করলে সাধারণ মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারবে না।  

    গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইস সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক মো. আবু সালেহ লিটন সেরনিয়াবাত।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ