ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • মুলাদীতে মুফতি রফিকুল ইসলামের মতবিনিময় 

    মুলাদীতে মুফতি রফিকুল ইসলামের মতবিনিময় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুলাদী প্রেস ক্লাবের শাহজাহান মাহমুদ হলরুমে সোমবার বেলা ১১টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২১, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাওলানা মুফতি মো. রফিকুল ইসলাম মুলাদী উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সাথে মতবিনিময় করেন।

    মতবিনিময় অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির উপজেলার সভাপতি মাওলানা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুলাদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক নিজাম উদ্দিন, হাফেজ ফজলে রাব্বী, মাওলানা আলী আকবর, ইমাম মো. মহিবুল্লাহ। 

    এ সময় উপস্থিত ছিলেন দ্বীনিয়া মাদ্রাসার মুহাতামিম মাওলানা মো. রাকিব হোসেন ও খতিব মাওলানা প্রমুখ।  মতবিনিময় সময় মাওলানা রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়বো। অন্যায়কারীদের বিরুদ্ধে সোচ্চার এবং সুখে দুখে সাধারণ মানুষের পাশে থাকবো। অন্যায়ের কাছে মাথা নত করবো না। 

    তিনি আরো বলেন, আমি ছোট বেলা থেকেই মানুষের জন্য কাজ করে এসেছি, সুনামের সহিত সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতা করে আসছি। দল-মতের উর্দ্ধে থেকে আমি মুলাদী-বাবুগঞ্জের সাধারণ খেটে খাওয়া মানুষসহ সর্বস্তরের মানুষের সেবা করতে চাই। আর এর ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। 

    সাধারণ মানুষ আমার সাথে রয়েছে, আমি আশা করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ উপজেলার মানুষ আমাকে তাদের বুকে টেনে নিবে এবং তাদের পাশে থেকে আমাকে তাদের সেবা করার সুযোগ করে দিবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ