ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বানারীপাড়ায় চোর সন্দেহে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা

    বানারীপাড়ায় চোর সন্দেহে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় পুলিশ ডিউটি শেষে বাড়ি ফেরার পথে চোর সন্দেহে ছালাম বেপারী নামের এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আঃ ছালাম বেপারী (৬০) উপজেলার চাখার ইউনিয়নের বলহার  গ্রামের মৃত আ.কাদের বেপারীর ছেলে। নিহতের স্ত্রী জানান, রোববার রাতে তার স্বামী পুলিশ ডিউটি করতে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়। স্বামী ফিরে আসল লাশ হয়ে। 


    জানা গেছে, থানা পুলিশের ডিউটি শেষ করে রোববার দিবাগত রাত ৩টার দিকে বানারীপাড়া-বরিশাল সড়কের চৌয়ারীপাড়া নামক স্থান অতিক্রম করার সময় স্থানীয় আলমগীর ও আ. রব সহ ১০-১৫ জন লোক ইজিবাইকের সামনে গাছ ফেলে গতিরোধ করার চেষ্টা করে। ভয় পেয়ে ছালাম গাড়ি দ্রু ত চালিয়ে চলে যেতে চাইলে গাড়ির সামনের গ্লাসে আঘাত করা হয়। এতে কাচ ভেঙে যায় এবং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে থেমে যায়।  

    এসময় ওই এলাকার আলমগীর,আ. রব ও নাঈমসহ বেশ কয়েকজন তার উপর লাঠিসোটা নিয়ে  এলোপাথারি হামলা চালায়। খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের সময় ছালাম হামলাকারীদের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আকুতি জানিয়ে আ. ছালাম বলেছেন, তোরা আমারে মারিস না। আমি চোর না, আমি পুলিশ ডিউটি করে এসেছি। তিনি বলতে থাকেন তোমরা থানায় খবর নেও তবুও আমাকে মেরো না, আমার বুকে ব্যথা । একথা বলতে বলতে এক পর্যায়ে তিনি ঢলে পড়েন।

    এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আ.রব, ইমরান ও আল-আমিন নামের ৩ জনকে আটক করেছে।  বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, মুমূর্ষু অবস্থায় আ. ছালামকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে তার মৃত্যু হয়। 

    সোমবার সকালে ময়না তদন্তের জন্য তার মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে সচেতনমহল থেকে প্রশ্ন উঠেছে অত গভীর নির্জন রাতে কোন নিরাপত্তা ছাড়া তাকে থানা থেকে কেন বাড়ি যেতে দেওয়া হল।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ